রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান, আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় আগামী ২৯ শে এপ্রিল সাতটি জেলার ১৪২ টি আসনে ভোট নেওয়া হবে।
দ্বিতীয় দফায় রাজ্যের মোট বুথের সংখ্যা- ৪১ হাজার একটি। এর মধ্যে প্রধান বুথ- ৩৯ হাজার ৩০১ টি। সহায়ক বুথ প্রায় ১৭ শ’।
এদিকে, সুপ্রিম কোর্টের রায়ে ট্রাইবুনালে নিষ্পত্তির পর যোগ্য ভোটারদের নামের তালিকা, আজ’ই প্রকাশিত হওয়ার কথা।