April 27, 2026 12:26 PM

printer

দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোনো বিষ্ফোরক উদ্ধার বা কোনো ভোটারকে হুমকি দেওয়া হলে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ করতে বলা হয়েছে। এর অন্যথা হলে সংশ্লিষ্ট থানার ওসি বা আই সি-র বিরুদ্ধে পদক্ষেপ নেবে কমিশন। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন গতকাল আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক কর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠক করে। বৈঠকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে আসন ভিত্তিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। শুধু বুথে নয়, সেখানে পৌঁছনোর রাস্তাতেও নজরদারি বাড়াতে বলা হয়েছে।

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, অবাধ, স্বচ্ছ এবং হিংসামুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোটাররা যাতে সম্পূর্ণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য উপযুক্ত ব্যবস্থা কমিশন নিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন