বাংলাদেশে কালবৈশাখীর ঝড়ের বজ্রপাতে ৭ টি জেলায় অন্তত ১৪ জন মারা গেছেন। এক সপ্তাহের তীব্র তাপপ্রবাহের পর এই ঝড়বৃষ্টি।
গাইবান্ধায় ৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সিরাজগঞ্জ, জামালপুর ও ঠাকুরগাঁও-তে ২ জন এবং বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে ১ জন প্রাণ হারিয়েছেন। আরও বেশ কিছু জন আহত বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বেশ কিছু গবাদি পশুও এই বজ্রপাতে প্রাণ হারিয়েছে।