April 27, 2026 12:44 PM

printer

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মাঝেরহাট এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মাঝেরহাট এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।  

গত শনিবার কলকাতা পুলিশের একটি দল উত্তর কাশীপুর থানা এলাকার মাঝেরহাটের পইলেপাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয়। সেখান থেকে ৭৯টি বোমা উদ্ধার হয়। মেলে বোমা তৈরির নানা সরঞ্জাম। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে এই ঘটনাকে ‘পরিকল্পিত অপরাধ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার গুরুত্ব, জাতীয় নিরাপত্তার সম্ভাব্য প্রভাব এবং বৃহত্তর চক্রের সন্ধান পাওয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করে, NIA-কে অবিলম্বে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

     এদিকে, ভাঙড়ের চালতাবেড়িয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় NIA, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত ১৮’ই মার্চ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মসিউর কাজী, বোমা বাঁধতে গিয়ে আহত হন। ঘটনাস্থল থেকে ২৪ কিলোমিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়।