মহারাষ্ট্রে গতকাল প্রবল বৃষ্টিপাতের দরুণ একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল ভেঙে পড়লে ৬ জন ভক্তের মৃত্যু হয়েছে, আহত অন্তত ১৫ জন। জাত তহশীল এলাকায় মোটামুটি ৩০০ ভক্তের সমাগম হয়েছিল। প্রবল বর্ষণ ও জোরালো হাওয়া চলতে থাকায় প্রায় ৩০ জন একটি দেওয়ালের পাশে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই দেয়ালটি ভেঙ্গে পড়ে এই বিপর্যয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
News On AIR | May 13, 2026 8:57 AM
মহারাষ্ট্রে একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল চাপা পড়ে ছ জন পুন্যার্থীর মৃত্যু হয়েছে