ভারত থেকে চলতি বছরের ৩৭১ হজ যাত্রীর প্রথম দলটি আজ নতুন দিল্লি থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশে রওনা হয়েছে। দিল্লি হজ কমিটির চেয়ারপার্সন কৌশর জাহান জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হজ তীর্থযাত্রীদের জন্য সমস্ত সুযোগসুবিধার ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক সূত্রে জাননো হয়েছে, এবছর ১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী হজযাত্রা করবেন। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু হজযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন।