May 20, 2026 9:31 AM

printer

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যাবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যাবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এ বছর সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন: একটি যৌথ দায়িত্ব বা Reshaping Global Health: A Shared Responsibility।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে ১ লক্ষ ৮৫ হাজারেরও বেশি ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছে।

পরে শ্রী নাড্ডা ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়নপো টান্ডিন ওয়াংচুক এবং নেপালের নবনির্বাচিত স্বাস্থ্য মন্ত্রী নিশা মেহতার সঙ্গে বৈঠক করেন।