বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনডিএ-র বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি আজ দুপুর ১২টা ১০ মিনিটে পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্রের খবর, বিজেপি থেকে প্রায় ১৫ জন এবং জেডিইউ থেকে ১৪ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এছাড়া লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) থেকে দুজন প্রতিনিধি—এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা থেকে একজন করে প্রতিনিধি—মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। বিজেপি ও জেডিইউ এর ক্ষেত্রে পুরনো ও পরিচিত মুখের ওপরই বেশি ভরসা রাখা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। জেডিইউর নিশান্ত কুমারের নাম নিয়েও আলোচনার হচ্ছে বলে খবর।