May 2, 2026 10:54 AM

printer

বিশ্ব বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ জন্মদিন।

চলচ্চিত্র সমালোচনার প্রত্যুত্তরে একাধিকবার নানা আলোচনায় তিনি বলেছেনসাহিত্য নাটক চিত্রকলা সংগীত ইত্যাদির প্রভাব সত্ত্বেও চলচ্চিত্র শিল্প নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর এবং এই শিল্পের গুনাগুন বিচারে এক বিশেষ ধরনের সমঝদারির প্রয়োজন।তাই ভোটমুখী বাংলায় সমস্ত রাজনৈতিক দল ও রাজ্যবাসীর একটি বড় অংশ মেতে  থাকলেও মহান ও কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন কে স্মরণে রেখে বেশ কিছু সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটআসানসোলের সিনে ক্লাববারাসাত চলচ্চিত্র প্রেমী সংগঠন ও গলফ গ্রীন সিনে ক্লাব আজ সন্ধ্যায় আলোচনা শেষে তাঁর চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে।