May 1, 2026 10:28 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে ভারতের কূটনৈতিক উদ্যোগের বিষয়ে বিভিন্ন দূতাবাসের প্রধানদের মূল্যবান পরামর্শ দেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে ভারতের কূটনৈতিক উদ্যোগের বিষয়ে বিভিন্ন দূতাবাসের প্রধানদের মূল্যবান পরামর্শ দেন। তিনি গতকাল নতুনদিল্লিতে বিভিন্ন দূতাবাসের প্রধানদের  একাদশ সম্মেলনে ভাষণ দিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, শ্রী মোদী বিভিন্ন দেশে  ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরার এই মূল্যবান পরামর্শ দিয়েছেন।  

প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ-এর চাহিদা অনুযায়ী কূটনীতি, ৩টি ‘টি’ ট্রেড বা বাণিজ্য, টেকনোলজি বা প্রযুক্তি ও ট্যুরিজম বা পর্যটন সম্পর্কে প্রচার করার বিষয়ে জানানো  হয়। শ্রী মোদী দূতাবাসের প্রধানদের কাছ থেকে মূল্যবান মতামত এবং আন্তর্জাতিক স্তরে ভারতের নানা উদ্যোগকে শক্তিশালী করার বিষয়ে প্রবীণ ও তরুণ কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন।  

বিদেশ মন্ত্রক  ২৮ থেকে ৩০শে এপ্রিল এই সম্মেলনের আয়োজন করে।  উদ্বোধনী ভাষণ দেন বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর।     

তিনদিন ধরে চলা এই সম্মেলনে বিভিন্ন ভারতীয় দূতাবাসের প্রধান যোগাসন, ভূ-রাজনৈতিক ঘটনাবলী, নতুন নতুন প্রযুক্তি, ভারতের বিভিন্ন ঘটনাবলীর প্রচার এবং ভবিষ্যৎ-এর চাহিদা অনুযায়ী কূটনীতির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ বছরের সম্মেলনের মূল বিষয় ছিল “২০৪৭-এর জন্য ভারতীয় কূটনীতির সংস্কার”।