May 1, 2026 10:29 AM

printer

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার পদক্ষেপ ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্য ভাবে দুর্বল করে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার পদক্ষেপ ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্য ভাবে দুর্বল করে দিয়েছে। যদিও এর সপক্ষে তিনি কোনও প্রমাণ দেননি। তিনি ওভাল অফিসে একটি অনুষ্ঠানে বলেন, ইরান অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষাপটে যথেচ্ছ হত্যাকান্ড চালিয়েছে। আমেরিকার পদক্ষেপকে তিনি যুদ্ধ না বলে সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেন।

অন্যদিকে, যুদ্ধ বিরতির মাধ্যমে ইরানের সঙ্গে সংঘর্ষ কার্যত সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এই অবস্থায় প্রশাসনকে মার্কিন কংগ্রেসের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না বলে মনে করছে আমেরিকা।  প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, দু পক্ষের মধ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘর্ষ বন্ধ হয়েছে। এপ্রিল ৭ এর পর থেকে কোনও রকম গুলি বিনিময়ের খবর হয়নি বলে দাবি করেছেন মার্কিন বরিষ্ঠ আধিকারিক।