গুজরাটে আজ ৬৬তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষ্যে মূল অনুষ্ঠান হবে – আজ সন্ধ্যায় সুরাটে । রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী, ২০৩৫ সালের মধ্যে গুজরাটকে একটি আন্তর্জাতিক মানের আদর্শ রাজ্যে পরিণত করার সংকল্প ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, শিল্পায়ন ও ঐতিহ্যের মেলবন্ধনেই রাজ্যের উন্নয়ন হচ্ছে। দক্ষিণ গুজরাট অঞ্চলের শিল্প উন্নয়নের জন্য তৃতীয় ‘ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন’- আজ সুরাটের অরো বিশ্ববিদ্যালয়ে শুরু হবে।
News On AIR | May 1, 2026 10:42 AM
গুজরাটে আজ ৬৬তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে।