May 1, 2026 8:56 PM

printer

নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে আগামীকাল পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে আগামীকাল পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে ফের ভোট হবে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই নির্দেশ জানায়। গত ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফা ভোটের সময়ে এইসব কেন্দ্রগুলি থেকে অশান্তি এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর খবর আসে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট পাঠান। সেখান থেকে ফের ভোট নেওয়ার সুপারিশ নতুন দিল্লীতে ভারতের নির্বাচন কমিশনে পাঠানো হয়। তা খতিয়ে দেখার পরই কমিশন আপাতত এই ১৫ টি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার কথা জানিয়েছে। ঐ বুথগুলিতে ২৯ শে এপ্রিলের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে আজ ফলতার ৩০ টি বুথ নিয়েও রিপোর্ট পাঠানো হয়েছে। সে সংক্রান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, ফলতার ১৭০ এবং ১৮৯ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসার পরই তত্পর হয় নির্বাচন কমিশন।