এবছরেরর কৈলাশ-মানস সরোবর যাত্রা শুরু হবে জুন মাসে। যাত্রীদের ১০-টি দল লিপু লেক গিরিপথ অতিক্রম করে উত্তরাখন্ড দিয়ে গন্তব্যে পৌঁছবেন । আরও ১০-টি দল যাবে সিকিম হয়ে নাথুলা গিরিপথ দিয়ে। প্রতিটি দলে থাকবেন ৫০ জন করে যাত্রী। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই যাত্রার জন্য আবেদন করতে kmy.gov.in এই ওয়েবসাইটি খোলা হয়েছে। কম্পিউটার ভিত্তিক random সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে নির্দেষ্ট সংখ্যক যাত্রীকে বেছে নেওয়া হবে। এই নির্বাচনী প্রক্রিয়ায় নারী-পুরুষ অনুপাতেও ভারসাম্য বজায় রাখা হবে। চীন সরকারের সঙ্গে সমন্বয় রেখে বিদেশ মন্ত্রক সমগ্র কৈলাশ-মানস সরোবর যাত্রার আয়োজন করে থাকে। আবেদনকারীরা যেকোন একটি যাত্রা পথ বেছে নিতে পারেন। নাম নথিভুক্ত করার শেষ দিন ধার্য হয়েছে ১৯-শে মে। অনলাইনে আবেদনের সময় যেকোন একটি যাত্রা পথে বেছে নিতে পারেন।
News On AIR | May 1, 2026 10:41 AM
এবছরেরর কৈলাশ-মানস সরোবর যাত্রা শুরু হবে জুন মাসে।