দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়ে আজ প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর আইএমডি। পাশাপাশি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিধর্ভে রাতের তাপমাত্রা বাড়বে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দক্ষিণ-পশ্চিম বিহার, ছত্তিশগড়, তেলাঙ্গানা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালাম, মাহে ও লাক্ষাদ্বীপে আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে।