চার ধাম যাত্রার অফলাইন নথিভুক্তিকরণ গতকাল শুরু হয়েছে।প্রথম দিনে ২হাজার৭শো তেরো জন তীর্থযাত্রী সশরীরে উপস্থিত হয়ে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
সরকারি তথ্য অনুযায়ী, অফলাইন কাউন্টারগুলোতে ৬৮৩ জন যমুনোত্রী-‘র জন্য,৬৯০ জন গঙ্গোত্রী-র জন্য,৬৬৭ জন কেদারনাথ-এর জন্য এবং ৬৭৩ জন বদ্রীনাথ-এর জন্য নিবন্ধন করেছেন।
এছাড়াও,তীর্থযাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন ট্রানজিট পয়েন্টে গিয়ে অন-সাইট নিবন্ধন করণের ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে,গত ৬ মার্চ থেকে শুরু হওয়া অনলাইন নিবন্ধন এখনও চালু রয়েছে।সেখানে ইতিমধ্যে প্রায় ১৮দশমিক দুই তিন লক্ষ ভক্ত নাম নথিভুক্ত করেছেন।
অনলাইন ও অফলাইন—দুই ধরনের নিবন্ধন মিলিয়ে বর্তমানে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮দশমিক দুই পাঁচ লক্ষ।
এই তীর্থযাত্রা আনুষ্ঠানিকভাবে ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়া-র দিন গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার মাধ্যমে যাত্রার সূচনা হবে।
উল্লেখ্য,কেদারনাথ মন্দির ২২ এপ্রিল খুলবে এবং বদ্রীনাথ মন্দির ২৩ এপ্রিল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।