May 1, 2026 10:25 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লেহ-র চোগলামসারের ফোটাং-এর জিভেৎসালে ২৫৫৯তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে তথাগত বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র নিদর্শন সম্বলিত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লেহ-র চোগলামসারের ফোটাং-এর জিভেৎসালে ২৫৫৯তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে তথাগত বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র নিদর্শন সম্বলিত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই প্রদর্শনীতে বৌদ্ধ রাষ্ট্রগুলির রাষ্ট্রদূত,  তীর্থযাত্রী, পর্যটক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের উপস্থিত থাকার কথা । এই প্রদর্শনী চলাকালীন, লেহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শান্তি ও সম্প্রীতির প্রসারের লক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে,। এর মধ্যে রয়েছে আন্তঃধর্মীয় সংলাপ, হিমালয়ে বৌদ্ধধর্ম, যোগ ও ধ্যানের উপর আলোচনা , বিশ্ব শান্তির জন্য হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুদের নিয়ে মহাপ্রার্থনা সভা, থাংকা চিত্রাঙ্কন, , পুঁথি সংরক্ষণ ও ধর্মগ্রন্থের উপর কর্মশালা এবং বিভিন্ন রাজ্য ও দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান।

কারগিলে শ্রী শাহ লেহ-র সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের দৈনিক ১০ হাজার লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রের শিলান্যাস করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল লাদাখে দু দিনের সফর শুরু করেছেন।