May 16, 2026 9:55 AM

printer

কলকাতা ও সংলগ্ন এলাকায় অপরাধমূলক কাজকর্ম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে।

কলকাতা ও সংলগ্ন এলাকায় অপরাধমূলক কাজকর্ম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরহিত্যে দুপুর দুটো নাগাদ প্রস্তাবিত এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা পুলিশ কমিশনার সহ লালবাজারের অন্যান্য পুলিশ আধিকারিক, সব থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের ঘোষণার পরে বেআইনি গরু পাচারের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাট ধৃতের সংখ্যা, কত পরিমাণ আগ্নেয়াস্ত্র বোমা-গুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধর্মস্থানে মাইক বাজানো নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সব জেলা ও পুলিশ কমিশনারেটকে  রিপোর্ট আকারে জানাতে হবে।