May 16, 2026 9:09 AM

printer

সরকার, পেট্রোল রপ্তানীর ওপর লিটার পিছু তিন টাকা করে বিশেষ অতিরিক্ত উতপাদন শুল্ক আরোপ করেছে

সরকার, পেট্রোল রপ্তানীর ওপর লিটার পিছু তিন টাকা করে বিশেষ অতিরিক্ত উতপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানীতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক ২৩ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা ৫০ পয়সা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানী ক্ষেত্রে এই হার লিটার পিছু ৩৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৬ টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর থাকবে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। অভ্যন্তরীন বাজারে ব্যবহারের জন্য পেট্রোল ও ডিজেলের উপর বর্তমান উৎপাদন শুল্কের হারে অবশ্য কোনো পরিবর্তন হয়নি।