December 16, 2025 8:36 AM

printer

ইরান ও পাকিস্তান থেকে গতকাল প্রায় ৫ হাজার ৫০০ জন আফগান শরণার্থীকে বলপূর্বক আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে

ইরান ও পাকিস্তান থেকে গতকাল প্রায় ৫ হাজার ৫০০ জন আফগান শরণার্থীকে বলপূর্বক আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। তালিবান মুখপাত্র মুল্লাহ হামদুল্লাহ ফিরাত জানিয়েছেন, ১ হাজার ১৪টি আফগান পরিবারকে ফেরত পাঠানো হয়েছে। গত শনিবার, ইরান ও পাকিস্তান থেকে ৪ হাজার ৯৯১ জন শরণার্থীকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। বর্তমানে তাঁদের বিভিন্ন আশ্রয় শিবিরে রাখা হয়েছে। তবে তালিবানের তরফে সংশ্লিষ্ট দেশগুলিকে অনুরোধ করা হয়েছে বলপূর্বক আফগান শরণার্থীদের ফেরত না পাঠানোর জন্য।