May 13, 2026 9:03 AM

printer

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে  গুজরাট টাইটান্স,৮২ রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে

আইপিএল ক্রিকেটে, গতরাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে  গুজরাট টাইটান্স,৮২ রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে   পরাজিত করেছে। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ওভার ৫ বলে  মাত্র ৮৬ রানে সকলে আউট হয়ে যায়।

সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের ১৯ রানই ছিল তাদের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। গুজরাট টাইটান্সের হয়ে কাগিসো রাবাদা এবং জেসন হোল্ডার তিনটি করে উইকেট শিকার করেন; প্রসিদ্ধ কৃষ্ণ নেন দুটি উইকেট, আর মোহাম্মদ সিরাজ ও রশিদ খান একটি করে উইকেট দখল করেন।

কাগিসো রাবাদা ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। 

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স তাদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে।

গুজরাট টাইটান্সের পক্ষে সাই সুদর্শন ৬১ রান এবং ওয়াশিংটন সুন্দর ৫০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রফুল হিঙ্গে ও সাকিব হোসেন দুটি করে উইকেট নেন এবং অধিনায়ক প্যাট কামিন্স একটি উইকেট শিকার করেন।