April 30, 2026 10:24 AM

printer

রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন।

রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে ভোটদান পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন।

কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই নির্বাচনে মৃত্যু বা বড়সর কোনো গন্ডগোল হয়নি। পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্র থেকে কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্টকে বের করে দেওয়া, বুথ জ্যামিং, ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়ার মত কোনো ঘটনা’ও ঘটে নি। এজন্য তিনি সমস্ত রাজনৈতিক দল, ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, নিরাপত্তা বাহিনী এবং ভোটদাতাদের অভিনন্দন জানিয়েছেন।

তবে, EVM মেশিনে আঠা ও টেপ লাগানোর  সহ ৭৭ টি অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছে, তার মধ্যে ২৩ টি অভিযোগ যাচাই করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। ফলতায়-৩২ টি, মগরাহাটে- ১৩ টি, ডায়মন্ড হারবারে ২৯’টি এবং বজবজ থেকে ৩’টি অভিযোগ পেয়েছে কমিশন। তবে কতগুলি বুথে পুননির্বাচন হবে, সেব্যাপারে  সিদ্ধন্ত আজ নেওয়া হতে পারে বলে তিনি জানান।

    সাংবাদিক বৈঠকে উপস্থিতি রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার জানান, গতকাল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।