May 11, 2026 12:54 PM

printer

পশ্চিম এশিয়ায় সঙ্কটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

পশ্চিম এশিয়ায় সঙ্কটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে ৭ টি আবেদন জানান। শ্রী মোদী, নাগরিকদের গণপরিবহন গাড়ীর জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় সংঘাত এবং হরমুজ প্রণালীতে অবরোধ অব্যহত থাকার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১শো ডলার ছাড়িয়ে গেছে। এহেন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর এই আবেদন।

উল্লেখ্য, গত মাসে অপরিশোধিত তেলের দাম ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ব্যরেল পিছু ১২৬ ডলারে পৌঁছে যায়।

প্রধানমন্ত্রী মোদী এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় খরচের দিকটি পুনর্বিবেচনা করতে এবং এক বছরের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এই সময়কালে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং পরিকল্পনা না কর্টিএবং অত্যধিক সোনা কেনার প্রবণতা কমানোর কথাও বলেছেন তিনি। শ্রী মোদী, ফের একবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার আবেদন জানান। এছাড়াও রানায় ভোজ্য তেলের ব্যবহার এবং কৃষিকাজের জন্য বিদেশ থেকে আমদানী করা রাসায়নিক সার ব্যবহারে কাটছাঁট করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের ভাবনায় জোর দিয়ে শ্রী মোদী, ২০৪৭ এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ করতে জৈব চাষ এবং আত্মনির্ভরতা বাড়িয়ে তোলার ওপর জোর দেন।