রাজ্যে, বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় সাতটি জেলার ১৪২ টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ৯২ দশমিক ৬/৭ শতাংশ ভোট পড়েছে।
সর্বাধিক ভোট পড়েছে পূর্ব বর্ধমানে– ৯৩ দশমিক ৮/৩ শতাংশ। সবচেয়ে কম ৮৭ দশমিক ৮/৪ শতাংশ ভোট পড়েছে কলকাতা দক্ষিণে। দক্ষিণ ২৪ পরগণায় ৯৩ দশমিক ৪/৮, উত্তর ২৪ পরগণায় প্রায় ৯৩, হাওড়ায় ৯২ দশমিক ৫/৯, নদীয়ায় ৯২ শতাংশের কিছু বেশী, হুগলীতে প্রায় ৯২, কলকাতা উত্তরে- ৮৯ শতাংশের বেশী ভোট পড়ার খবর মিলেছে।
প্রথম দফা নির্বাচনে গত ২৩শে এপ্রিল রেকর্ড ৯৩ দশমিক ১/৯ শতাংশ ভোট পড়ে।
দ্বিতীয় দফায় প্রার্থী ছিলেন এক হাজার, ৪৪৮ জন। ভোটদাতার সংখ্যা- ৩’ কোটি ২১ লক্ষ ৭৫ হাজারের বেশী।
কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ পর্ব ছিল, মোটের ওপর শান্তিপূর্ণ।
ভোট গণনা চৌঠা মে ।