May 9, 2026 9:28 PM

printer

তামিলনাড়ুতে, টিভিকে -এর প্রধান সি. জোসেফ বিজয় আজ চেন্নাইয়ের লোক ভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানান।

তামিলনাড়ুতে, টিভিকে -এর প্রধান সি. জোসেফ বিজয় আজ চেন্নাইয়ের লোক ভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানান। আগামীকাল বিকেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তামিল চিত্রতারকা বিজয়।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করা ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ টিভিকের নতুন সরকার গঠনের জন্য ২৩৪ সদস্যবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ১১৮টি আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। তারা জানিয়েছে যে, সরকার গঠনের লক্ষ্যে ভিসিকে এবং আইইউএমএল দল দুটি তাদের নিঃশর্ত সমর্থন জানিয়েছে।

এর আগে, চেন্নাইতে সাংবাদিকদের সঙ্গে কথাপ্রসঙ্গে টিভিকে নেতা আধাভ অর্জুন জানান যে,  VCK তাদের দলকে সমর্থন জানিয়েছে। ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম IUML-ও টিভিকে-কে  জানিয়েছে। দুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করায় বিজয়কে একটি আসন ছেড়ে দিতে হবে; এর ফলে বিধানসভায় টিভিকে-এর সদস্যসংখ্যা কমে ১০৭-এ দাঁড়াবে। অন্যদিকে, বিজয়ের দলকে সমর্থনকারী দলগুলোর সম্মিলিত সদস্যসংখ্যা হলো ১৩; এর মধ্যে কংগ্রেসের রয়েছে ৫ জন বিধায়ক এবং সিপিআই , সিপিআই(এম), ভিসিকে  ও আইইউএমএল-এর ২ জন করে বিধায়ক।