April 29, 2026 9:59 AM

printer

এক ঐতিহাসিক ঘটনার অংশ হিসেবে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ আজ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে এসে পৌঁছবে।

এক ঐতিহাসিক ঘটনার অংশ হিসেবে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ আজ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে এসে পৌঁছবে। আগামী ১লা মে থেকে ১৫ই মে পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য এগুলি উন্মুক্ত রাখা থাকবে। ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষগুলির নিরাপত্তা নিশ্চিত করতে ‘জেড-শ্রেণি’ সমতুল্ কঠোর নিরাপত্তা বেষ্টনীতে বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে এগুলি আনা হচ্ছে।

লাদাখের উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে নিয়ে পবিত্র এই দেহাবশেষগুলিকে বরণ করে নেবেন।  

উল্লেখ্য পবিত্র এই দেহাবশেষগুলি কপিলাবস্তুর পিপরাহওয়া স্তূপের সঙ্গে সম্পর্কিত।