April 30, 2026 9:55 AM

printer

ICSE দশম শ্রেণি এবং ISC দ্বাদশ শ্রেণির মেইন পরীক্ষার ফল, আজ প্রকাশিত হবে।

ICSE দশম শ্রেণি এবং ISC দ্বাদশ শ্রেণির মেইন পরীক্ষার ফল, আজ প্রকাশিত হবে।  ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস’ কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল  ১১ টায় ফলপ্রকাশের পর অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা।

cisce.org এবং result.cisce.org ওয়েবসাইটে ও ডিজিলকার পোর্টালে ফলাফল দেখা যাবে। এবছর ICSE পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত চলে এবং ISC পরীক্ষা চলে, ১২ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত।