April 30, 2026 11:14 AM

printer

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবার সূচনা করবেন। 

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবার সূচনা করবেন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। জম্মু থেকে শ্রীনগরের মধ্যে সরাসরি বন্দে ভারত ট্রেন আজ থেকেই চালু হবে। এই ট্রেন চালু হলে তা পর্যটনকে বিশেষ ভাবে উজ্জীবিত করবে বলে মনে করা হচ্ছে।

রেল মন্ত্রক আরও জানিয়েছে, নতুন ট্রেনে আটটির বদলে থাকবে ২০ টি আরামদায়ক কামরা। কাশ্মীর উপত্যকার অত্যধিক ঠাণ্ডা ও প্রতিকূল পরিস্থিতিতে পর্যটকদের উন্নত মানের পরিষেবা দিতে প্রস্তুত এই ট্রেন। কামরায় থাকবে আধুনিক হিটিং সিস্টেম যা, হিমাঙ্কের নিচে নেমে যাওয়া শৈত্য পরিস্থিতি সামাল দিতে সক্ষম। মঙ্গলবার বাদে সপ্তাহে সমস্ত দিন চলবে এই ট্রেন। জম্মু তাওয়াই থেকে সকাল ছ টা বেজে ২০ মিনিটে ছেড়ে শ্রীনগরে পৌঁছবে সকাল ১১ টা ১০ এ।