কর্ণাটকের বেঙ্গালুরুতে লেডি কার্জন হাসপাতালের একটি ভবনের দেওয়াল ভেঙে তিন শিশু সহ সাত জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি থেকে বাঁচতে ওই ভবনের ওই আশ্রয় নিয়েছিলেন তাঁরা। তখনই ঘটে বিপত্তি। বেশ কিছুক্ষণ ধ্বংসস্তুপে আটকে থাকার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। খবর পেয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইইয়া ঘটনাস্থল পরিদর্শন ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
News On AIR | April 30, 2026 10:45 AM
কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি হাসপাতালের দেওয়াল ভেঙে শিশু সহ সাত জনের মৃত্যু হয়েছে।