অঞ্চলিক সংবাদ

December 14, 2025 10:07 PM

views 31

যাত্রী পরিষেবার উন্নতির লক্ষে কলকাতা মেট্রোর গ্রীণ লাইন শাখায় আগামীকাল থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।

যাত্রী পরিষেবার উন্নতির লক্ষে কলকাতা মেট্রোর গ্রীণ লাইন শাখায় আগামীকাল থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। এই শাখায় সোম থেকে শুক্র, আপ ও ডাউন মিলিয়ে ২২৬-টির পরিবর্তে ২২৮-টি ট্রেন চলবে। শনিবার ২০২-টির পরিবর্তে ২০৪-টি এবং রবিবার ১০৪-টির পরিবর্তে ১০৮-টি ট্রেন চালানো হবে। নতুন সূচিতে আগামীকাল থেকে প্রতিদ...

December 14, 2025 10:02 PM

views 23

বিজেপি গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় রাজ্যের দুই মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করে গ্রেফতার করার দাবি জানিয়েছে

বিজেপি গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় রাজ্যের দুই মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করে গ্রেফতার করার দাবি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসুকে বরখাস্ত করার দাবি জানান।  এই ঘটনায় গ্রেফতার হওয়া শতদ্রু দত্তের বিরুদ...

December 14, 2025 8:43 AM

views 28

জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণগত মান অত্যাধিক খারাপ হওয়ার কারণে দিল্লির শিক্ষা দপ্তর সেখানকার সমস্ত স্কুলে নবম শ্রেণী পর্যন্ত সব ক্লাসের এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ‘হাইব্রিড মোডে ক্লাস’ নেওয়ার নির্দেশ দিয়েছে।

জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণগত মান অত্যাধিক খারাপ হওয়ার কারণে দিল্লির শিক্ষা দপ্তর সেখানকার সমস্ত স্কুলে নবম শ্রেণী পর্যন্ত সব ক্লাসের এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ‘হাইব্রিড মোডে ক্লাস’ নেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জারি করা এক নির্দেশিকার প্রেক্ষিতে শিক্ষা দপ্...

December 13, 2025 10:05 PM

views 25

পশ্চিমবঙ্গে, সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্তকে দু-ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেপ্তার করেছে।

পশ্চিমবঙ্গে, সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্তকে দু-ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের মহানির্দেশক রাজীব কুমার জানিয়েছেন, আয়োজকদের টিকিটের টাকা ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, ঘটনার তদন্ত...

December 13, 2025 12:24 PM

views 40

নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল শিক্ষা দফতর।

নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল শিক্ষা দফতর। স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের মামলায়, সুপ্রিমকোর্টের বেঁধে দেওয়া সময় ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। সেজন্যই, শীর্ষ আদালতে এই আবেদন জানিয়েছে শিক্ষা দফতর। নবম-দশম ও একাদশ-দ্ব...

December 13, 2025 12:25 PM

views 121

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী-SIR-এর এনিউমারেশন পর্বের শেষে ৫৮  লক্ষের বেশি ফর্ম অসংগ্রহযোগ্য বা আন-কালেক্টেবল হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী-SIR-এর এনিউমারেশন পর্বের শেষে ৫৮  লক্ষের বেশি ফর্ম অসংগ্রহযোগ্য বা আন-কালেক্টেবল হিসেবে চিহ্নিত করা হয়েছে।  গতকাল  দুপুর ১২টা পর্যন্ত রাজ্য জুড়ে ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১টি এনিউমারেশন ফর্ম অসংগ্রহযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে।  কমিশনের নির্দেশ অনুযায়ী এই সমস্ত ভোটারের...

December 11, 2025 9:41 AM

views 62

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ খতিয়ে দেখতে কমিশন নিযুক্ত পাঁচ বিশেষ রোল অবজারভার জেলা সফর করছেন।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ খতিয়ে দেখতে কমিশন নিযুক্ত পাঁচ বিশেষ রোল অবজারভার জেলা সফর করছেন। গতকাল তারা রাজ্যে পৌঁছানোর পর ,  মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।  মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়া...

December 11, 2025 10:40 AM

views 763

নানা  অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ  শ্রীশ্রী মা সারদার ১৭৩ তম জন্মতিথি উদযাপিত হচ্ছে।

নানা  অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ  শ্রীশ্রী মা সারদার ১৭৩ তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে উত্তর কলকাতার বাগ বাজারে সারদা মায়ের বাড়িতে সকাল থেকেই শুরু হয়েছে  মঙ্গল আরতি ,বিশেষ পূজা পাঠ, হোম, বৈদিক মন্ত্র উচ্চারণ সহ  বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান।  মধ্য দিয়ে মা সারদার জন্মতিথি উদযাপিত হবে। সকাল ...

December 9, 2025 9:13 PM

views 36

খড়গপুর IIT এবং দুর্গাপুর NIT-তে চলছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫- প্রতিযোগিতা

খড়গপুর IIT এবং দুর্গাপুর NIT-তে চলছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫- প্রতিযোগিতা। দেশে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভূত নানা সমস্যার দেশেই সমাধানের লক্ষ্যে একাধিক দলের প্রতিযোগীরা প্রয়াস চালাচ্ছেন। সারা দেশব্যাপী হ্যাকাথনের এটি অষ্টম সংস্করণ। খড়গপুরে এই প্রতিযোগিতার হাডর্ওয়ার সংস্করণ ১২-ই ডিসেম্বর পর্যন্ত চ...

December 9, 2025 4:10 PM

views 151

কলকাতা হাইকোর্ট, পূর্ব কলকাতা জলাভূমির কোন জায়গায়, দাগ নম্বর সহ কোন জমিতে কী ধরণের নির্মাণ করা যাবেনা, নাগরিকদের তা জানাতে নির্দেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্ট, পূর্ব কলকাতা জলাভূমির কোন জায়গায়, দাগ নম্বর সহ কোন জমিতে কী ধরণের নির্মাণ করা যাবেনা, নাগরিকদের তা জানাতে নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে তাদের ওয়েবসাইট এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে হবে। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, চিহ্নিত দাগ নম্বরে থাকা সমস...