April 30, 2026 11:23 AM

printer

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ বলেন, আধ ঘণ্টার বেশি সময়ের এই আলোচনায়, প্রেসিডেন্ট পুতিন হোয়াইট হাউসে নৈশ ভোজ চলাকালীন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা করেছেন।

ক্রেমলিন জানিয়েছে উভয় নেতা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পুতিন, সংঘর্ষ বিরতির সময়সীমা বৃদ্ধির ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করেন। উশাকভআরও বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে রাশিয়া সমস্যা সমাধানে বিশ্বাসী।

ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তাঁরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি অহেতুক অশান্তি দির্ঘায়িত করছেন বলে উভয় নেতাই মত প্রকাশ করেছেন।