April 30, 2026 1:32 PM

printer

আগামী চৌঠা মে বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে।

আগামী চৌঠা মে বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে। আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, গণনা কেন্দ্রের সুপার ভাইজার হিসেবে নির্বাচন কমিশন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারী কর্মীদেরই নিয়োগ করছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের স্হান বদল করা হচ্ছে বলেও তাঁর দাবি। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই দায়ের হয়েছে মামলা। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন দুপুর ২-টোয় মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হলে শুনানি গ্রহণ করতে পারেন।

এদিকে, ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। মামলাকারীর বক্তব্য গণনার পর কেন্দ্রীয় বাহিনী চলে গেলে এবং বুথ ভিত্তিক কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, সেই তালিকা প্রকাশ হলে  রাজ্যে হিংসার ঘটনা বৃদ্ধি পেতে পারে। যদিও এই মামলা দায়েরের জন্য দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিনহা রাও-এর বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেছেন। বেঞ্চ জানিয়েছে এবারের ভোটে কোন হিংসা হয়নি। মামলার বিষয়টি সম্পূর্ণ অনুমান ভিত্তিক। যদিও আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।