লাদাখের উপ রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা ৫-টি নতুন জেলা নির্মাণের অনুমোদন করেছেন। এর ফলে ওই কেন্দ্রশাসিত অঞ্চলে জেলার সংখ্যা বেড়ে হল ৭। লেহ এবং কার্গিল জেলার পর, নতুন অনুমোদিত জেলাগুলি হল, নুব্রা, শাম, চাংথাং, জান্সকার এবং দ্রাস।
উপ রাজ্যপাল বলেন, এই পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নত লাদাখ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এই সিদ্ধান্ত লাদাখে তৃণমূল স্তরে শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে।
উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুই ভাগে বিভক্ত করে লাদাখ ও জম্মু কাশ্মীর, দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলের আত্মপ্রকাশ ঘটে।