April 28, 2026 12:36 PM

printer

মালদার মোথাবাড়িতে এস আই আরের কাজে যুক্ত সাত বিচারককে ঘেরাও করার ঘটনায় ধৃত আইনজীবি মোফাক্কারুল ইসলাম ও এক্রামুল বাগানিকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার বিশেষ এনআইএ আদালত।

মালদার মোথাবাড়িতে এস আই আরের কাজে যুক্ত সাত বিচারককে ঘেরাও করার ঘটনায় ধৃত আইনজীবি মোফাক্কারুল ইসলাম ও এক্রামুল বাগানিকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার বিশেষ এনআইএ আদালত। বিচারক সুকুমার রায় গতকাল এক নির্দেশে জানিয়েছেন, ১১ মে পরবর্তী শুনানির দিন এনআইএকে লিখিত রিপোর্ট দিতে হবে।
এদিন জাতীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান, এই দুই অভিযুক্তের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমান পাওয়া গেছে সেই প্রেক্ষিতেই তদন্ত করা হচ্ছে। তবে তা শেষ হতে আরো কিছুদিন সময় লাগবে। কেন্দ্রীয় সংস্থার দাবী মতোই এন আই এ হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত।