মধ্যপ্রদেশ সরকার, রাজ্যের অভিন্ন দেওয়ানি বিধি UCC কার্যকর করার সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারী হয়। সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রসাদ দেসাই এই কমিটির নেতৃত্ব দেবেন। অন্য সদস্যরা হলেন প্রাক্তন আই এ এস আধিকারিক শত্রুঘ্ন সিং, আইন বিশ্বষজ্ঞ অনুপ নায়ার, শিক্ষাবিদ গোপাল শর্মা এবং সমাজকর্মী বুধপাল সিং।
ইউ সি সি কার্যকর করতে উত্তরাখন্ড ও গুজরাত সরকার কি নীতি গ্রহণ করেছে এবং তা মধ্যপ্রদেশের ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত, সে বিষয়টি খতিয়ে দেখবে এই কমিটি। খসড়া বিল সহ এ সংক্রান্ত রিপোর্ট ৬০ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।