ভোটের আগে আজও শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। ভোর ৫’টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ বলবৎ থাকছে। গণনার দিন চৌঠা মে-ও একই ধরনের ব্যবস্থা থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কসবার অ্যাক্রোপলিস মল সংলগ্ন এলাকা ও গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা একমুখী করা হয়েছে। আলিপুর জজ কোর্ট সংলগ্ন পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকায়, বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহন। হরিশ মুখার্জি রোড, হাজরা রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সময়ভিত্তিক নিয়ন্ত্রণ চালু রয়েছে।
এছাড়াও, কিছু এলাকায় বাস ও অটো রুট পরিবর্তন করা হয়েছে।
শুধু যান চলাচল নয়, এই তিন দিনে শহরের বহু রাস্তায় পার্কিংয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে গণনাকেন্দ্রগুলির আশেপাশে কোনও গাড়ি পার্ক করতে দেওয়া হবে না।
তবে, আজ ট্রেন ও মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।