May 2, 2026 10:23 AM

printer

ব্যাডমিন্টনে, ২০২৬ থমাস কাপের সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ ডেনমার্কের হর্সেনসে ফ্রান্সের মুখোমুখি হবে।

ব্যাডমিন্টনে, ২০২৬ থমাস কাপের সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ ডেনমার্কের হর্সেনসে ফ্রান্সের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। প্রথম ম্যাচে, লক্ষ্য সেন ভারতের হয়ে বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় চৌ তিয়েন চেনকে ১৮-২১, ২২-২০, ২১-১৭ ব্যবধানে হারিয়ে দেন।

অন্য খেলায়, সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চিউ শিয়াং চিহ এবং ওয়াং চি-লিনকে ২৩-২১, ১৯-২১, ২১-১২ গেমে হারিয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেন। এরপর, আয়ুশ শেঠি লিন চুন-ই-কে পরাজিত করলে ভারতের জয় নিশ্চিত হয়।

অন্যদিকে, পিভি সিন্ধুর নেতৃত্বে ভারতীয় নারী দল চীনের কাছে হেরে, উবার কাপ ২০২৬-এর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।