প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভট গ্রহণে মানুষ প্রথম দফার মতোই বিপুল হারে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন, যা গণতন্ত্রের জন্য ভাল লক্ষ্মন। মানুষ নির্ভয়ে ভোট দিচ্ছেন, যা গত ছ-সাত দশকে কখনো দেখা যায়নি।
উল্লেখ্য, দুদিনের উত্তর প্রদেশ সফরে প্রধানমন্ত্রী আজ একাধিক উন্নয়নমূলক কর্মসূচীতে যোগ দেন। হরদোই-তে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ ‘গঙ্গা এক্সপ্রেসওয়ে’র উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, প্রযুক্তিগত বিকাশ, দেশের দ্রুত উন্নয়নকে প্রতিফলিত করে। গঙ্গা এক্সপ্রেসওয়ে, উত্তরপ্রদেশের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। একইসঙ্গে জাতীয় রাজধানী অঞ্চলের নিকটবর্তী সেরাজ্যের বিভিন্ন অংশের জন্যে সুযোগ তৈরী করে দেবে এই প্রকল্প।