পাঞ্জাবে তর্ন তারণ জেলার পাঞ্জওয়াড় খুর্দ গ্রামে এক সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বিশাল পরিমাণে আপত্তিকর সরঞ্জাম। এক আই ই ডি বিস্ফোরণে এক জঙ্গির মৃত্যুর তদন্ত চলাকালীন পাতিয়ালার রাজপুরা শম্ভু রেল লাইনের কাছে গত সোমবার রাতে এই সরঞ্জামগুলি উদ্ধার হয়। পুলিশ মৃত ওই জঙ্গির চার সহযোগীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের পাকিস্তানের আই এস আই ও খালিস্তানি জঙ্গি সংগঠনের মদতপুষ্ট বলে উল্লেখ করা হয়েছে।
পাঞ্জাব পুলিশের ডি জি গৌরব যাদব বলেন, চলতি বছরের জানুয়ারিতে সিরহিন্দে রেললাইনে বিস্ফোরণে এই জঙ্গিদের যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।