নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলোর বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকের পৌরহিত্য করবেন বিদেশ মন্ত্রী ডঃ এস জয় শঙ্কর। ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তাঁরা দিল্লিতে পৌছেছেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবেন।
ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর বিদেশ মন্ত্রীরা আজ বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। আগামিকাল ব্রিকস ২০ বলে একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন তাঁরা। সেখানে পারস্পরিক সহনশীলতা, সহযোগিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনার হবে। অন্য একটি পর্বে বিশ্বের প্রশাসনিক সংস্কার নিয়েও কথা বলবেন তাঁরা।