April 30, 2026 9:18 AM

printer

ভিয়েতনামের রাষ্ট্রপতি টো লাম আগামী ৫ মে ভারত সফরে আসছেন।

ভিয়েতনামের রাষ্ট্রপতি টো লাম আগামী ৫ মে ভারত সফরে আসছেন। তারসঙ্গে থাকবেন সেদেশের একাধিক মন্ত্রী এবং উর্ধ্বতন আধিকারিকদের এক প্রতিনিধিদল। এছাড়াও তারসঙ্গে থাকবেন বাণিজ্যিক প্রতিনিধি দল। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসেই ভিয়েতনামের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই টো লাম-এর প্রথম ভারত সফর। ৬ই মে রাষ্ট্রপতি ভবনের সামনে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভিয়েতনাম-এর রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত-বিনিময় করবেন। সফরকালে প্রেসিডেন্ট টো লাম বুদ্ধগয়া এবং মুম্বাই যাবেন।