May 19, 2026 2:25 PM

printer

ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করবে বলে অঙ্গীকার করেছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুটি দেশই তাদের প্রতিরক্ষা সহযোগিতা  ভবিষ্যতে আরো জোরদার করার  অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে একবার্তায়   প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে মূল চালিকা শক্তি। শ্রী সিং বলেন, পারস্পরিক আস্থা,  মূল্যবোধ, প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নিবিড় সহযোগিতা ভারত ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করেছে।

রাজনাথ সিং হ্যানয়ে ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভ্যান জিয়াংএর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় দেশই ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা শিল্প, প্রশিক্ষণ এবং আঞ্চলিক স্থিরতা  নিয়ে পর্যালোচনা করেন।

 যৌথভাবে তাঁরা ভিয়েতনামের ‘এয়ার ফোর্স অফিসার্স কলেজ’এ গবেষণাগার জন্য একটি ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা  এবং কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে উভয় দেশ একটি সমঝোতা স্মারক বিনিময় স্বাক্ষর করেছে।