May 19, 2026 12:48 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী আজ সন্ধ্যায় ৫ দেশ সফরের চূড়ান্ত পর্যায় ইতালির রোমে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী আজ সন্ধ্যায় ৫ দেশ সফরের চূড়ান্ত পর্যায় ইতালির রোমে পৌঁছাবেন।  এই দুদিনের গুরুত্ত্বপূর্ণ সফরে  বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি , আবাসন , দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা।  

ইতালিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়  প্রধানমন্ত্রীর সফরের অধীর আগ্রহে অপেক্ষা করে আছে।  এবারের সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হবে।