পশ্চিমবঙ্গ

June 14, 2025 9:54 PM

views 19

মাস দুয়েকের পর আজ মধ্যরাত থেকে সামুদ্রিক মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।

মাস দুয়েকের পর আজ মধ্যরাত থেকে সামুদ্রিক মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সীতারামপুর, রায়দিঘি, সাগরের বন্দরে ও ঘাটে ঘাটে এখন মৎস্যজীবীদের ট্রলারগুলি ভিড় জমাচ্ছে। বরফ, জ্বালানি তেল, খাবার মজুত করে সমুদ্রে রওনা দেওয়ার অপেক্ষায় তাঁরা। এবার প্রায় ২ হাজার ট্রলা...

June 14, 2025 9:42 PM

views 17

দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় গত ১১ই জুন ব্যপক ভাঙচুর, পুলিশের উপর হামলা ও লুটপাটের ঘটনায় বিজেপি NIA তদন্তের দাবি জানিয়েছে।

দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় গত ১১ই জুন ব্যপক ভাঙচুর, পুলিশের উপর হামলা ও লুটপাটের ঘটনায় বিজেপি NIA তদন্তের দাবি জানিয়েছে। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ১১ তারিখের হিংসার পর রাজ্য সরকারের তরফে নিরাপত্তা না মেলায় মানুষ আতঙ্কে রয়েছেন।  সুপরিকল্পিত এই হামলায় এ...

June 14, 2025 9:18 PM

views 17

রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া কোনও দফতর আর ইচ্ছেমতো কোনও সংস্থার সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করতে পারবে না।

রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া কোনও দফতর আর ইচ্ছেমতো কোনও সংস্থার সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করতে পারবে না। এই মর্মে রাজ্যের সমস্ত দপ্তর ও জেলা অধিকরণ গুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। সরকারকে অন্ধকারে রেখে চুক্তি স্বাক্ষর করায় সম্প্রতি পরিবহণ দফতরের একাধিক চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক...

June 14, 2025 8:23 AM

views 15

পাসপোর্ট জালিয়াতি মামলায় জেল হেফাজতে থাকা পাকিস্তানী নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের বিরুদ্ধে ইডি বিশেষ চার্জশিট পেশ করেছে।

পাসপোর্ট জালিয়াতি মামলায় জেল হেফাজতে থাকা পাকিস্তানী নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের বিরুদ্ধে ইডি বিশেষ চার্জশিট পেশ করেছে। ৮০ পৃষ্ঠার ওই চার্জশিট ও চার হাজার পৃষ্ঠার নথি গতকাল সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করা হয়। আজাদ ২০১৩-য় বাংলাদেশ থেকে এদেশে ঢুকে উত্তর ২৪ পরগনায় কয়েকজন দালালের সাহায্যে জাল নথ...

June 13, 2025 9:18 PM

views 12

অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে বলেআলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।

অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে বলেআলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে,বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় আগামী দু তিনদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং,ক...

June 13, 2025 7:16 PM

views 11

কলকাতা হাইকোর্ট, মন্দারমণিতে সমুদ্রসৈকত দখল করে গড়ে ওঠা বেআইনি হোটেল ও রিসর্ট ভাঙার ‘জাতীয় পরিবেশ আদালতে’র নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছে।  

কলকাতা হাইকোর্ট, মন্দারমণিতে সমুদ্রসৈকত দখল করে গড়ে ওঠা বেআইনি হোটেল ও রিসর্ট ভাঙার ‘জাতীয় পরিবেশ আদালতে’র নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছে।    বিচারপতি অমৃতা সিন্‌হা, আগামী ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছে। ১১ জুলাই মামলার পরবর্তী শুনানি...

June 13, 2025 11:54 AM

views 10

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় একটি নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে আসার প্রেক্ষিতে সিবিআই গতকাল আদালতের দ্বারস্থ হয়েছে

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় একটি নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে আসার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই গতকাল আদালতের দ্বারস্থ হয়েছে। অডিও ক্লিপে যে পাঁচজনের কথপোকথন শোনা গেছে, তাদের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছে, তদন্ত সংস্থাটি। এদের মধ্যে তিনজন হলেন পশ্চিমবঙ্গ স্কুল সার...

June 13, 2025 11:18 AM

views 46

জলীয় বাষ্পের আধিক্য এবং দখিনা বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

জলীয় বাষ্পের আধিক্য এবং দখিনা বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় দু-একটি জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা।  গাঙ্গেয় পশ্...

June 13, 2025 11:16 AM

views 13

পূর্বরেলের কালিনারায়নপুর-শান্তিপুর সেকশনে আজ রাত ৮ টা থেকে ৫৬ ঘণ্টা Non-Interlocking কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে 

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কালিনারায়নপুর  - শান্তিপুর সেকশনে চতুর্থ লাইন চালুর উদ্দেশে কালীনারায়নপুর স্টেশনে আজ রাত ৮ টা থেকে আগামী সোমবার ভোর  চারটে পর্যন্ত মোট ৫৬ ঘণ্টা Non - Interlocking কাজের  পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে আজ এবং  শনিবার ওই সেকশন দিয়ে চলাচলকারী বেশ কিছু ট্রেনের সময় সূ...

June 13, 2025 11:09 AM

views 17

কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল আগামী ১৭ জুন খুলবে

কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল আগামী ১৭ জুন খুলবে। উচ্চ শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ওই দিন বিকেল ৪টে থেকে অভিন্ন পোর্টাল মারফত কলেজে ভর্তির আবেদনপত্র জমা দিতে পারবেন পড়ুয়ারা। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার কারণে ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না বলে শিক...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।