পশ্চিমবঙ্গ

August 13, 2025 9:44 PM

views 36

রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা ছবির দৈনন্দিন প্রদর্শন বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।

রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা ছবির দৈনন্দিন প্রদর্শন বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।  তথ্য ও সংস্কৃতি দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সব সিনেমা হল, মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরে ৩৬৫ দিনই অন্তত একটি প্রাইম টাইম শোতে বাংলা ছবি দেখাতেই হবে। প্রাইম টাইম...

August 13, 2025 9:43 PM

views 26

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত মামলা পুনরায় শুনানির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তালিকাভুক্ত করা হচ্ছে

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত মামলা পুনরায় শুনানির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তালিকাভুক্ত করা হচ্ছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। এরপর...

August 12, 2025 9:22 PM

views 36

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ শিশুদের শিক্ষার অধিকার অমান্য করে শিক্ষা বহির্ভূত কাজে নিয়োগের বিরোধিতা করেছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ শিশুদের শিক্ষার অধিকার অমান্য করে শিক্ষা বহির্ভূত কাজে নিয়োগের বিরোধিতা করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে শিক্ষক- শিক্ষা কর্মীদের BLO পদে দায়িত্ব দেওয়ার প্রতিবাদ জানিয়ে ওই পদে বেকারদের স্থা...

August 12, 2025 9:15 PM

views 11

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দক্ষিণ পূর্ব রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দক্ষিণ পূর্ব রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে, 08037 শালিমার - Malatipatpur স্পেশাল আগামী ১৪ আগস্ট রাত ৯ টা ২০ মিনিটে শালিমার থেকে ছেড়ে পরদিন সকাল সাড়ে সাতটায় Malatipatpur তে পৌঁছাবে। ফিরতি পথে 08038 Malatipatpur - শালিমার স্পেশাল আগামী ১৫ আগস্ট সন্ধ...

August 11, 2025 8:48 AM

views 21

ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম যুক্ত করার অভিযোগে রাজ্যের দুই WBCS আধিকারিক সহ পাঁচ জনের সাসপেনশনের বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে।

ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম যুক্ত করার অভিযোগে রাজ্যের দুই WBCS আধিকারিক সহ পাঁচ জনের সাসপেনশনের বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব মনোজ পন্থকে লেখা এক চিঠিতে কমিশন আজ দুপুর তিনটের মধ্যে এর জবাব দিতে বলেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার...

August 9, 2025 9:36 PM

views 21

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের পিজিটি তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে আজ রাজ্য সচিবালয় নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। পুলিশের লাঠির ঘায়ে অভয়ার মা ও বাবা সহ আহত অনেকে। হাজরা মোড়েও অভয়া মঞ্চের বিক্ষোভ।

আর জি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের এক বছর পূর্তিতে বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজ কলকাতার পার্কস্ট্রীট ও হাওড়ার সাঁতরাগাছিতে জনতা পুলিশ খন্ডযুদ্ধ বাধে। সকাল থেকেই সাঁতরাগাছি স্টেশন লাগোয়া এলাকা এবং ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ আঁটোসাটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। বেলা বাড়তেই বিভ...

August 9, 2025 8:12 PM

views 25

যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো আগামী সোমবার থেকে পার্পল লাইন, গ্রীন লাইন ওয়ান এবং টু-তে ট্রেন পরিষেবা বৃদ্ধি করছে।

যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো আগামী সোমবার থেকে পার্পল লাইন, গ্রীন লাইন ওয়ান এবং টু-তে ট্রেন পরিষেবা বৃদ্ধি করছে। গ্রীন লাইন ওয়ানে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেনের সংখ্যা ১০৬ থেকে বাড়িয়ে ১০৮, গ্রীন লাইন টু-তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রেকের সংখ্যা বাড়িয়ে ১৩৪ করা হচ...

August 9, 2025 11:22 AM

views 24

আর জি কর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বর্ষ পূর্তিতে ফের একবার সমাজের বিভিন্ন স্তরে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে।

আর জি কর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বর্ষ পূর্তিতে ফের একবার সমাজের বিভিন্ন স্তরে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন ও তদন্তকারী সংস্হার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথে নেমেছেন সাধারণ মানুষ। অভয়ার মা-বাবা আজ ডাক দিয়েছেন নবান্ন অভিযানের। এই অভিযানকে ঘিরে প্রশাসনের পক...

August 8, 2025 10:00 PM

views 77

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে রাজ্য সরকার প্রশ্ন তুলেছে

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে রাজ্য সরকার প্রশ্ন তুলেছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আজ চিঠি দিয়ে এসআইআর প্রসঙ্গে কমিশনের অবস্থান স্পষ্ট করার আবেদন জানিয়েছেন। খবরে প্রকাশিত হয়েছিল যে, মুখ্য নির্বা...

August 8, 2025 9:53 PM

views 16

R G Kar মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের এক বছরে রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভ আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন সংগঠন

R G Kar মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের এক বছরে রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভ আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন সংগঠন। ডাক্তারি পড়ুয়া অভয়ার মা বাবার ডাকে আগামীকাল নবান্ন অভিযানে অংশ নিতে দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানানো হয়েছে। দিল্লী থেকে ফিরে সাংবাদিকদের কাছে অভয়ার বাবা সিবিআই ...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।