May 22, 2026 1:03 PM

printer

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন আজ

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দের অনুমোদন সহ একাধিক বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দিল্লি গেছেন। গতরাত্রেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্-র সঙ্গে দেখা করেন তিনি। ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। আজ বিকেলে শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সঙ্গেও সাক্ষাৎ করেন। বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচী রয়েছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা।

অন্যদিকে, গতকাল বিকেলে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। আজ দলের সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি।