January 24, 2026 12:36 PM

views 56

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড় আছড়ে পড়তে চলেছে

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড় আছড়ে পড়তে চলেছে। এই সপ্তাহান্তে তীব্র ঠান্ডা ও তুষারপাতের কবলে পরবেন ২০ কোটি মানুষ। নিউ ইংল্যান্ড থেকে টেক্সাস পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই ঝড় শুরু হয়ে যাওয়ায় শিকাগো এবং পশ্চিম মধ্য শহরগুলিতে স্কুলে ছুটি ঘোষনা করা হয়েছে। প্রবল ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বরফ জমে রাস্তা বন্ধ হয়ে যাওয়া এবং পরিবহন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাবে বলে আশঙ্কা। উত্তির ও মধ্য সমতল ভাগে তা মাইনাস ৫০ ডিগ্রী ফারেনহাইটেও প...

January 19, 2026 11:59 AM

views 27

রাজ্যে শীতের আমেজ থাকলেও আগামী দু তিন দিনে তাপমাত্রার পারদ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে

রাজ্যে শীতের আমেজ থাকলেও আগামী দু তিন দিনে তাপমাত্রার পারদ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়লেও কলকাতার থেকে তা বেশ কিছুটা কম থাকবে। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি কম। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নে...

January 11, 2026 9:18 PM

views 37

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতকে একটি আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে প্রতিটি রাজ্যকে তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হবে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার ভারতকে একটি আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মনির্ভরশীল জাতি হিসেবে কল্পনা করে।   এই লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি রাজ্যকে তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হবে। তিরুবনন্তপুরমে নিউ ইন্ডিয়া, নিউ কেরালা কনক্লেভ এর উদ্বোধন করে তিনি আয়ুর্বেদ, তথ্য প্রযুক্তি, পর্যটন এবং ক্রীড়া ক্ষেত্রে কেরালার পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি  বলেন, এলডিএফ এবং ইউডিএফ সরকারের কারণে সৃষ্ট রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র অধীনে র...

January 10, 2026 1:39 PM

views 39

ব্যাডমিন্টনে, মালয়েশিয়া ওপেনে আজ পিভি সিন্ধুর বিদায়ে শেষ হয়ে গেল ভারতের অভিযান

ব্যাডমিন্টনে, মালয়েশিয়া ওপেনে আজ পিভি সিন্ধুর বিদায়ে শেষ হয়ে গেল ভারতের অভিযান। কুয়ালালামপুরে সেমিফাইনালে চিনের ওয়াং ঝি ইয়ের কাছে ১৬-২১, ১৫-২১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। এর আগে, ভারতের পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ান জুটি ফাজার আলফিয়ান এবং মুহাম্মদ ফিকরির কাছে ১০-২১, ২১-২৩ ব্যবধানে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

January 10, 2026 1:34 PM

views 46

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাত সফরে যাচ্ছেন। তিন দিনের এই সফরকালে শ্রী মোদী সোমনাথ স্বাভিমান পর্ব সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ  গুজরাত সফরে যাচ্ছেন। তিন দিনের এই সফরকালে শ্রী মোদী সোমনাথ স্বাভিমান পর্ব সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজকোট, আমেদাবাদ ও গান্ধিনগরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচীতেও তাঁর অংশ গ্রহণের কথা। উল্লেখ্য, সোমনাথ মন্দিরের সহনশীল প্রতিমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে গির সোমনাথ জেলার উপকূলবর্তী শহর ভেরাভালে , বৃহস্পতিবার শুরু হয়েছে এই সোমনাথ স্বাভিমান পর্ব। ১০২৬ খ্রিস্টাব্দে  গজনির মাহমুদ সোমনাথ মন্দিরের ওপরে প্রথম  হামলা চালান । সেই আক্রমণের ১ হাজার বছর পূর্তি উপলক্ষে এই...

January 10, 2026 8:56 AM

views 38

সিডিএস অনিল চৌহান বলেছেন পাকিস্তানের তড়িঘড়ি সামরিক ও সাংবিধানিক পুর্নগঠন অপারেশন সিন্দুরের সময় তাদের দুর্বলতাকেই প্রকাশ করেছে

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, অপারেশন সিন্দুরের পর পাকিস্তান সামরিক ও সাংবিধানিক পুনর্গঠনের কাজ দ্রুত শুরু করেছে। গতকাল পুনেতে এক অনুষ্ঠানে CDS বলেন, গত এপ্রিলে জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুর পাকিস্তানকে বাধ্য করেছিল, সাংবিধানিক সংশোধনের পথে যেতে। সেদেশের সংবিধানের ২৪৩ নম্বর ধারা সংশোধনের মধ্য দিয়ে পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। চেয়ারম্যান, জয়েন্ট চিপস্ অফ স্টাপ কমিটির পরিবর্তে চিফ অফ ডিফেন্স ফোর্সেস – CDF পদ তৈরি করা হয়েছে। জেনারেল চৌহান বলেন,...