SIR-এর শুনানির জন্যে তলব করা হলো দক্ষিণ হাওড়া কেন্দ্রের বিধায়ক নন্দিতা চৌধুরীকে। নির্বাচন কমিশনের তরফ থেকে তাঁকে আগামীকাল রবিবার শুনানি কেন্দ্রে সমস্ত তথ্য নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। সাংসদ প্রয়াত অম্বিকা ব্যানার্জির কন্যা নন্দিতা চৌধুরী বর্তমানে দক্ষিণ হাওড়ার বিধায়ক ও হাওড়া জেলা সদর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী।
এছাড়াও, হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে আজ শুনানিতে ডাকা হয়েছে। তাঁর বাবার নাম ২০০২ সালের ভোটার লিস্টে না থাকায় খসড়া তালিকায় তাঁর নাম ওঠেনি বলে জানিয়েছেন সেই এলাকার বুথ স্তরের আধিকারিক(BLO)।