November 22, 2025 9:07 AM

printer

SIR–এর আবহেই  ভুয়ো আধার কার্ড চক্রে জড়িত থাকার অভিযোগে সোনারপুরের ঘাসিয়ারা অঞ্চল থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে

SIR–এর আবহেই  ভুয়ো আধার কার্ড চক্রে জড়িত থাকার অভিযোগে সোনারপুরের ঘাসিয়ারা অঞ্চল থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত কল্পদেব মণ্ডল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কুমিরমারি এলাকার বাসিন্দা, তবে ঘাসিয়াড়ায় ভাড়া বাড়িতে থাকত সে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ তাকে পাকড়াও করে।

 তাঁর ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো আধার কার্ড, নামবিহীন আধার কাগজ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ওয়েব ক্যামেরা, স্ক্যান ক্যামেরা, ল্যাপটপ, প্রিন্টার-সহ আধার তৈরির জন্য প্রয়োজনীয় নানা সরঞ্জাম। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই এই সরঞ্জাম ব্যবহার করে চলছিল ভুয়ো পরিচয়পত্র তৈরির কারবার।

তদন্তে জানা গিয়েছে, ভিন রাজ্যের এক ব্যক্তির আইডি ব্যবহার করে কাজ চালাত কল্পদেব। বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের মানুষের পরিচয়ের তথ্য ব্যবহার করা হত বলে দাবি পুলিশের। এমনকি বাংলাদেশি নাগরিকদেরও আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এই চক্রে আরও  কেউ জড়িত কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।