ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দুটি পরীক্ষাতেই পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ISC-তে সার্বিক পাশের হার ৯৯ দশমিক এক তিন শতাংশ। এর মধ্যে মেয়েদের পাশের হার ৯৯ দশমিক চার আট এবং ছেলেদের পাশের হার ৯৮ দশমিক আট এক শতাংশ।
ICSE-তে পাশের হার ৯৯ দশমিক এক আট শতাংশ। এরমধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯ দশমিক চার ছয় শতাংশ । ছাত্রদের মধ্যে প্রায় ৯৯ শতাংশ উত্তীর্ণ হয়েছে।
সব মিলিয়ে ২ লক্ষ ৫৮ হাজারের বেশি পরীক্ষার্থী ICSE ও ১ লক্ষ ৩ হাজারের বেশি ISC পরীক্ষা দিয়েছিলেন।
cisce.org এবং result.cisce.org ওয়েবসাইটে ও ‘ডিজি লকার’ পোর্টালে রেজাল্ট দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা। পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য আগামীকাল থেকে চৌঠা মে পর্যন্ত আবেদন জানানো যাবে। ফের পরীক্ষা দেওয়ার জন্য রি-রেজিস্ট্রেশন করতে হবে। ৮ থেকে ১৪-ই মে-র মধ্যে। রিভিউ-এর ফল প্রকাশিত হবে জুনের প্রথম সপ্তাহে।